পঞ্চমীতে বোধন শুরু
ঢাক উঠল বেজে,
মন্ডপ গুলো আলোয়
আলোয় উঠল সেজেগুজে।
ষষ্ঠীর দিন মা দুর্গা
বেলতলাতে এসে
ফল,দই,ক্ষীর,লুচি খেয়ে
ষষ্ঠী মানেন হেসে।
সপ্তমীতে মঙ্গল টিপ
কলাবউয়ের স্নান
অষ্টমীতে শাড়ি পরে
পুষ্পাঞ্জলি দান।
নবমীতে ভাঙা পূজো
মট্ন পোলাও খেয়ে
দশমীতে সিদুর খেলা
বিদায়ের সুর গেয়ে।
কালীপূজোয় চারটে দিন ,
ধন ত্রয়োদশী
পরের দিন চোদ্দ বাতীর
ভূত চতুর্দশী।
তারপরে কালীপূজার
দীপাবলির আলো,
পরের দিনে অন্নকূটে
গোপাল ভাত খেল।