Author Archives: Subhraroy
প্রকৃতির প্রতিশোধ
ফাগুনের মাঝপথে
পড়ে গেল গরম,
বসন্ত গেল চলে
ভুলে তা’র ধরম।
তবে কি একেই বলে বিশ্ব উষ্ণায়ণ?
শুকিয়ে গেল যে ওই
ক্রিকেট পিচটা,
কোথাও তো শুনি না
চাতক রবটা,
মানতে চায় না যে অবুঝ মনন।
চাতক মরল বুঝি
চোতের শুরুতে —-
গ্রীষ্মের আধফোটা
ফুল ধূলিতে
করেছে যে আজ শয়ন।
মাটির জালা কুঁজো
কোথায় পাওয়া যায়?
শীতল জল পেতে
ফ্রিজের শরণ হায়
হ’ল অবলম্বন।
মৃতের অন্ত্যেষ্টি আর
পশুশিকার ক’রে
প্রকৃতিরে ক’রে শোষণ
বসতির তরে
কেটে বন-জঙ্গল বাড়ল দূষণ।
বিশ্বর উষ্ণতার
মূলে কে শত্রু
হ’ল যে খলনায়ক
তুলে কুঞ্চিত ভ্রূ?
সে হ’ল বিজ্ঞান প্রগতি-শিল্পায়ন।