বর্ষা যে আজ গান ধরেছে
রিমঝিম রিমঝিম-
তা’র সাথে মন উঠল নেচে
তা ধিন তা ধিন।
ঝলসে যাওয়া গরমটাকে করতে
শুধু কাৎ
পাখার ব্যবহার এ’সির ব্যবহার
দৌড়ে যাওয়া ছাত—-
সবই তো শেষ বিফল হ’ল
জিতল প্রকৃতি,
বৃষ্টির জল পড়ল নেমে
যেমন যথারীতি।
স্বপ্ন হ’য়ে ছিলে সখা
নয়ন কোণে মোর….
স্বপন যে আজ সত্যি হ’ল
কাটিয়ে ভীতি ঘোর।
অতি খরা অনাবৃষ্টি
দহন-তাপ চরম
দূর হ’ল যে তোমার ছোঁওয়ায়
মাটি হ’ল নরম।